October 9, 2026, 11:23 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

শীতার্ত মানুষের পাশে শিশু তাহমিদ ফাউন্ডেশন 

অভয়নগর প্রতিবেদক

শীতে যবুথবু হয়ে কাঁপছে অসহায় শীতার্ত মানুষেরা। হাঁড় কাঁপানো শীতে জীবন যেন উষ্টাগত।  এই সব শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করে পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার সামাজিক ও মানবিক সংগঠন শিশু তাহমিদ ফাউন্ডেশন। আজ ০৫/০১/২৬ ইং সোমবার দুপুর ১২টায় পশু হাসপাতাল সংলগ্ন রেহেনা এন্টারপ্রাইজ অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্টিত কম্বল বিতরন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা,  ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি শামিমুল হক শামীম, ক্বারী ওসমান প্রমুখ। অনুষ্ঠানে ৫০ টি পরিবারের মাঝে শীত নিবারনের কম্বল বিতরন করা হয়



ফেসবুক কর্নার