October 9, 2026, 11:21 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

কুড়িগ্রামে কাপড়ের দোকানে আ*গুন প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল পু*ড়ে ছাই

অভয়নগর প্রতিবেদক

 

কুড়িগ্রামের রৌমারীতে কাপড়ের দোকানে আগুন ধরে দোকান ঘরের ভাড়াটে মালিকের প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আজ ৬ জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের মিয়ারচরের শিমুলতলী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‘আরাফা স্টোর’ নামে দোকানঘরটিট ভাড়াটে মালিক আয়নাল হক জানান, ভাড়ায় নেওয়া ঘরে তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টস ব্যবসা করে আসছিলেন। আজ গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে দোকানে আগুন লাগিয়ে দেয় বলে তিনি অভিযোগ করেন। এতে দোকানের সব ধরনের পোশাকসহ আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়।

তিনি আরও বলেন, “এই দোকানটাই ছিল আমার একমাত্র আয়ের উৎস। জীবনের সব সঞ্চয় এখানে বিনিয়োগ করেছিলাম। আগুনে দোকানঘরসহ সব মালামাল পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব।”

ঘটনার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। পাশাপাশি তিনি সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের আবেদন জানান।

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি)
অগ্নিকাণ্ডের ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



ফেসবুক কর্নার