April 26, 2026, 7:16 pm
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

চাঁপাইনবাবগঞ্জে পাহাড় ও ফসলি জমি কাটার সময় ট্রাক্টরসহ এক্সাভেটর ফেলে পালাল ভূমিদস্যুরা, প্রশাসনের জব্দ

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং ও হোসেন ডাইং এলাকায় পাহাড় ও ফসলি জমি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ একটি এক্সাভেটর মেশিন জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ২০ দিন ধরে বাবু ডাইং এলাকায় অবস্থিত প্রাকৃতিক টিলা ও পাহাড় কেটে আসছিল নয়াগোলা এলাকার স্থানীয় ভূমিদস্যু ফারুক হোসেন। একই সঙ্গে হোসেন ডাইং এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভূমিদস্যুরা মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন রেখে পালিয়ে যায়। পরে প্রশাসন এসব যানবাহন ও মেশিন জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ মুঠোফোনে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।



ফেসবুক কর্নার