March 10, 2026, 11:25 pm
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

মোল্লাহাটে বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  কপিল কৃষ্ণ মন্ডল মোল্লাহাটে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
০৬ জানুয়ারী (মঙ্গলবার), দুপুর ১.০০ টা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার খাদ্যগুদাম মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম,  উপজেলা বিএনপি নেতা তাওহীদ শিকদার, রাজীব আহম্মেদ চৌধুরী,  ১নং উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী শিমুল, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, যুবদল নেতা বিএম মোস্তাফিজুর রহমান, মোঃ রাসেল খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: হুসাইন শিকদার, উপজেলা ওলামা দলের সভাপতি মো: ইব্রাহিম তালুকদার, উপজেলা মহিলাদল নেত্রী নিলুফা ইয়াছমিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আসাদুজ্জামান পলাশসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু কপিল কৃষ্ণ মন্ডল বলেন,
দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি প্রার্থীকে জয়ী করতে একসাথে কাজ করতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
সভাপতির বক্তব্যে চৌধুরী সেলিম আহম্মেদ বলেন,
প্রতিটি ভোটকেন্দ্রে শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার