October 9, 2026, 11:23 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

মনিরামপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যুবদলের দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

যশোরের মনিরামপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কোম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় মাদানীনগর মাদরাসা ময়দানে মনিরামপুর উপজেলা ও পৌর যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি ও বিএনপি জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জমিয়াতে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাস। প্রধান অতিথির বক্তব্যে মুফতি রশীদ বিন ওয়াক্কাস বলেন, “কোম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক অবিস্মরণীয় নাম। তাঁর ত্যাগ, আপসহীন নেতৃত্ব ও দেশপ্রেম জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।” তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বিএনপি নেতা মিজানুর রহমান, এ্যাড, মুজিবুর রহমান, সামছুজ্জামান শান্ত, আবুবকর সিদ্দিক, মোতালেব হোসেন, জমিয়ত নেতা আজহারুল ইসলাম, মাওঃ আশরাফ ইয়াছিন, হাসান আল মামুনসহ উপজেলা ও পৌর যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা কোম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
আলোচনা সভা শেষে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী কোম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্রের শান্তি ও কল্যাণ কামনা করা হয়



ফেসবুক কর্নার