October 10, 2026, 3:01 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়ায় নাওগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোঃ জসিমের গণসংযোগ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) সংসদীয় আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী মজলুম জননেতা অধ্যাপক মোঃ জসিম উদ্দিন নাওগাঁও ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন। এ সময় স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই তাকে কাছে পেয়ে এলাকার দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অধ্যাপক মোঃ জসিম উদ্দিন বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বাস্তবসম্মত উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।” তিনি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অধ্যাপক জসিম উদ্দিনের নেতৃত্বে এলাকায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন



ফেসবুক কর্নার