March 11, 2026, 2:23 am
শিরোনাম :
র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার সাব-রেজিস্ট্রার অফিসে প্রধান সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত শুরু ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, আটক ২২ সড়ক বিভাগে অনিয়মের অভিযোগ, বেলা ১১টাতেও তালাবদ্ধ নির্বাহী প্রকৌশলীর দপ্তর তাড়াশে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত রাজশাহীতে প্রেসক্লাব সভাপতির ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার জনপ্রিয় আজমপুর রেলস্টেশন বন্ধের দ্বারপ্রান্তে : সিগন্যাল চুরি ও রহস্যজনক কার্যক্রমে উদ্বেগ পানছড়িতে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

উলিপুর খাদ্য গুদামে চাল সংগ্রহে ভয়াবহ সিন্ডিকেট; শত শত টন চাল সরবরাহের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

উপজেলা খাদ্য বিভাগ, কয়েকজন চাতাল ও রাইস মিল মালিক এবং একটি প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী ও মিল সংশ্লিষ্টরা।অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫–২৬ অর্থবছরের আমন মৌসুমে উলিপুর উপজেলা খাদ্য গুদামে মিলারদের মাধ্যমে ৫৮৫.৯৯০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত ৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।

 

লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য উপজেলা খাদ্য বিভাগ ৪৮টি হাসকিং চাতাল ও রাইস মিলকে সচল দেখিয়ে একটি বরাদ্দ তালিকা প্রস্তুত করে। তবে সরকারি নীতিমালা উপেক্ষা করে সরেজমিন পরিদর্শন ছাড়াই দীর্ঘদিন ধরে বন্ধ, সম্পূর্ণ অচল এমনকি অস্তিত্বহীন মিলের নামেও বিপুল পরিমাণ চাল সরবরাহের বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।তালিকা অনুযায়ী প্রতিটি মিলকে পরীক্ষিত উৎপাদন ক্ষমতার ভিত্তিতে সর্বোচ্চ ১৮.৪২০ মেট্রিক টন ও সর্বনিম্ন ৭.৭৭০ মেট্রিক টন সিদ্ধ চাল সরবরাহের চুক্তি দেখানো হয়। কিন্তু সরেজমিনে অনুসন্ধানে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। তালিকাভুক্ত অধিকাংশ মিলই দীর্ঘদিন ধরে বন্ধ। কোথাও মিলের কোনো অস্তিত্ব নেই, কোথাও ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত ভবন পড়ে আছে। অনেক জায়গায় মিলের স্থানে খড়ের গাদা বা কৃষিপণ্য সংরক্ষণ করা হচ্ছে। বছরের পর বছর ধরে এসব চাতালে কোনো উৎপাদন কার্যক্রম নেই।স্থানীয় ব্যবসায়ী ও মিল সংশ্লিষ্টদের অভিযোগ, খাদ্য বিভাগ সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে একটি শক্তিশালী সিন্ডিকেট বন্ধ ও অস্তিত্বহীন মিলের নাম ব্যবহার করে বাইরে থেকে নিম্নমানের চাল সংগ্রহ করে খাদ্য গুদামে সরবরাহ করেছে। এমনকি বিভিন্ন সরকারি প্রকল্পের চাল কম দামে সংগ্রহ করে তা সরকারের নির্ধারিত দামে সরবরাহ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।এতে একদিকে সরকার বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছে, অন্যদিকে প্রকৃত সচল মিল ও সৎ মিলাররা ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত হয়ে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

 

খাদ্য গুদাম সূত্র জানায়, ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। তবে সংগৃহীত চালের গুণগত মান নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মিল মালিক জানান, খাদ্য বিভাগের সঙ্গে যোগসাজশে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা ফরিয়া নিয়োগ করে বিভিন্ন প্রকল্পের চাল সংগ্রহ ও মজুদ করেন। পরে বন্ধ মিলগুলোর নামে বেশি বরাদ্দ দেখিয়ে সেই চালই খাদ্য গুদামে সরবরাহ করা হয়। এতে প্রকৃত মিলাররা মিল চালিয়ে উৎপাদন খরচ তুলতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।একজন সাবেক মিল মালিকের অভিযোগ আরও ভয়াবহ। তিনি বলেন, “খাদ্য গুদামে টাকার বিনিময়ে যেকোনো ধরনের চাল সরবরাহ করা যায়। চাল সদৃশ্য হলেই যথেষ্ট, মান যাচাইয়ের কোনো বাছ-বিচার করা হয় না। এ কারণেই গুদাম থেকে পঁচা চাল বিতরণের অভিযোগ প্রায়ই শোনা যায়।”

স্থানীয় সচেতন মহলের দাবি, অবিলম্বে নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকৃত সচল মিল যাচাই করে নতুন করে বরাদ্দ নির্ধারণ এবং সরকারি চাল সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিসবাহুল হোসাইন বলেন, “সচল চাতাল ও মিল যাচাই-বাছাই করেই তালিকাভুক্ত মিল মালিকদের অনুকূলে মোট ৫৮৫.৯৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।”

অন্যদিকে কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কাজী হামিদুল হক বলেন, “আপনি বললেই তো হবে না, বিষয়টি আমি খতিয়ে দেখব।”উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান জানান, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে না ঘটে সে বিষয়ে খাদ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার