April 27, 2026, 12:49 am
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

কোম্পানীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুক্তিযোদ্ধা দলের দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩টায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী আব্দুল মন্নান মনাফ, সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আশরাফ রহমত, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক, আব্দুল আলীম ও জাহের মৃধা।এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা, দপ্তর সম্পাদক কামরুজ্জামান কয়েছ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, যুবদলের সদস্য মানিক মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা ও ফয়সল আহমদ নোমান।
এছাড়া ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের নেতা খুরশিদ আলম, আব্দুল মতিন মেম্বার এবং পূর্ব ইসলামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সম্পাদক ফারুক আহমদ প্রমুখ। দোয়া
মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।



ফেসবুক কর্নার