November 24, 2026, 5:06 am
শিরোনাম :
অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫ বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা রেখে বিতরণের অভিযোগ  ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার হবে  ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত-২০

সিরাজগঞ্জে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী যোগাযোগ দিলেন বিএনপিতে 

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রাপ্ত এম আকবর আলীর বাসভবনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও উল্লাপাড়া  আসনের এমপি মনোনয়ন প্রাপ্ত এম আকবর আলী।এ সময় নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
নবাগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের কারণে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখেই তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলে জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যোগদানের এই ঘটনা উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।



ফেসবুক কর্নার