October 10, 2026, 3:01 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয়: রকিবুল ইসলাম বকুল 

অভয়নগর প্রতিবেদক

জিয়া পরিবারের মতো নির্যাতিত পরিবার বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। জনগণের ভোটাধিকার রক্ষায় জিয়া পরিবারের ত্যাগ অতুলনীয়। ভোট মানুষের এক মূল্যবান সম্পদ এবং এই ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী ঘরবাড়ি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে খালিশপুরের চিত্রালি বাজারে ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। আগামী নির্বাচন নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন পর্যন্ত সবাইকে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। যাতে দেশের মানুষ এবার নিশ্চিন্তে ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
​চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ রুহুল আমীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই স্মরণ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোবাশ্বির হোসেন শ্যামল।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান উল্লাহ বুলবুল, খালিশপুর থানা মহিলা দলের আহবায়ক সাহনাজ সারোয়ার।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দারুল মোকাররম জামে মসজিদের ইমাম হাফেজ মুফতি তরিকুল ইসলাম, দারুস সালাম জামে মসজিদের ইমাম মুফতি মারুফ হাসান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈয়ব আমীন এবং আলহাজ্ব মিয়া মোঃ শাহজাহান।
স্মরণ সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন



ফেসবুক কর্নার