November 24, 2026, 5:12 am
শিরোনাম :
শিবচরে সাংবাদিক পরিচয়দানকারীর পা ভেঙে দেওয়ার অভিযোগ অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের, উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন মানিকগঞ্জে আলম পীরের স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে জখম, ঢাকায় রেফার যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে ক্ষতিপূরণ নিয়ে বৈষম্যের অভিযোগ, অনিশ্চয়তায় কালীগঞ্জের ১৫০০ পরিবার রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ৬১৫ বদরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বস্তা রেখে বিতরণের অভিযোগ  ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল রূপপুরে জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, সরাসরি সম্প্রচার হবে  ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দেশের বিভিন্ন স্থানে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত

নির্বাচনী মাঠে নতুন আলোড়ন, নির্বাচনী প্রচারণায় জামায়াত অফিসে বিএনপি প্রার্থী এ্যানি

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ব্যতিক্রমী ও সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা ঘটেছে। বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এনি তার প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিমের নির্বাচনী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে এ সময় জামায়াত মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম কার্যালয়ে উপস্থিত ছিলেন না।
সাক্ষাৎকালে শহীদ উদ্দীন চৌধুরী এনি কার্যালয়ে উপস্থিত জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি ধানের শীষ প্রতীকে সালাম ও ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এনি বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থে সবাইকে সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে রাজনীতি করতে হবে। জনগণ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
এই সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে নির্বাচনী রাজনীতিতে শালীনতা ও সহনশীলতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
ঘটনাস্থলে উভয় পক্ষের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ এই রাজনৈতিক আচরণ নির্বাচনকালীন সময়ে এলাকায় ভিন্নমাত্রার বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।



ফেসবুক কর্নার