November 24, 2026, 4:59 pm
শিরোনাম :
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি

দোহারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

ঢাকার দোহার উপজেলার বানাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি, ২০২৬) বিকেলে স্থানীয় বিএনপির উদ্যোগে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, ‘বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন। তার আদর্শ ও ত্যাগ দেশের জাতীয় রাজনীতির জন্য এক অনন্য প্রেরণা। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি এবং তার নির্দেশিত পথেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই অব্যাহত রাখব’। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস. এম. নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তৃণমূল নেতাকর্মী ছাড়াও স্থানীয় সুধীসমাজ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার