August 6, 2026, 11:01 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

কমলনগরে কৃষি জমির টপসয়েল কাটায় ইটভাটা মালিককে জরিমানা

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কৃষি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগে একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ জানুয়ারি ২০২৬) কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা মেসার্স ফাতেমা ব্রিকস-এর বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষি জমির টপসয়েল অবৈধভাবে কাটার দায়ে ভাটার মালিক সবুজ কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে মাটি কাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরাফাত হুসাইন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে ফাতেমা ব্রিকস কর্তৃপক্ষ অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটার কাজে ব্যবহার করে আসছিল। বিষয়টি জানতে পেরে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হুসাইন বলেন, “কৃষি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধ পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। অবৈধ ইটভাটা ও মাটি কাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ইটভাটা ও কৃষিজমি ধ্বংসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।হ



ফেসবুক কর্নার