October 10, 2026, 3:40 pm
শিরোনাম :
তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ ৪০ মিনিট বন্ধের পর শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু, হেলপার আটক

সাংবাদিক সংসদ কক্সবাজারের শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। বুধবার (১৪ জানুয়ারী) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী। তিনি বলেন, ভাল কাজের প্রতিদান আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। শীতার্তদের পাশে দাঁড়ানো প্রিয় নবি (সা.)এর আদর্শ। তাই আসুন অসহায়দের সাহায্যে আমরা এগিয়ে আসি। শীতার্ত মানুষগুলো উষ্ণ হয়ে উঠুক আমাদের ভালোবাসায়।
সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজাদুর রহমান আজাদ, কক্সবাজার প্রেস ক্লাবের এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, সংগঠনের উপদেষ্টা আদনান সাউদ এবং জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন কর্মসূচি থেকে অন্যরাও অনুপ্রাণিত হয়। বিত্তশালীদের সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে।
কথামালা শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহীদ, সহ-সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, এম, এ সাত্তার, অর্থ সম্পাদক আমিনুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ মানিক, ক্রীড়া সম্পাদক আশরাফ বিন ইউসুফ, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নেহা, সদস্য সরওয়ার সাকিব, সাইদুজ্জামান, সাজন বড়ুয়া সাজু, আরিফসহ আরো অনেকেই।



ফেসবুক কর্নার