October 11, 2026, 3:55 am
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন দিনাজপুর সিএমজেএফসি

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের পাঁচবিবিতে অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র, ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬ এর ফাইনাল খেলা ট্রাইব্রেকারের মাধ্যমে শেষ হয়েছে।
১৭ জানুয়ারি বিকেলে কুসুম্বা ইউনিয়নের ধুরইল মাঠে অনুষ্ঠিত ফাইনালে দিনাজপুর সিএমজেএফসি এবং ভগবানপুর রাঙ্গামাটি ফোন্ডস স্পোর্টিং ক্লাব নওগাঁ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে ম্যাচটি অমীমাংসিত থাকায় ট্রাইব্রেকারে দিনাজপুর সিএমজেএফসি ৩-৪ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালের উদ্বোধন করেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ধুরইল যুব কল্যাণ ক্লাবের সভাপতি যুবদল নেতা মোঃ রাকিব হোসেন স্বপন।
উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ৩ দিনব্যাপী এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার ৮টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা যুবসমাজের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এবং সৃজনশীল প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ফেসবুক কর্নার