August 7, 2026, 12:27 pm
শিরোনাম :
চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২ চাঁদপুরে ৪ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ বস্তিতে কেটেছে শৈশব, আজ মুম্বাইয়ের দুই বিলাসবহুল বাড়ির মালিক ২০৩২ সাল পর্যন্ত রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস

বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় জোটের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া নারীদের সঙ্গে কেউ কেউ অমানবিক ও অভদ্র আচরণ করছে। জনগণের ভোটে পরাজয়ের আশঙ্কা থেকেই এমন আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াতকে নতুন করে উসকানি না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের কর্মীরা এক আল্লাহ ছাড়া কারও কাছে মাথানত করে না। ধৈর্যের সীমা পরীক্ষা করা হলে তার জবাব দেওয়া হবে। তাই বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ১১ দলের ২২টি হাত একত্রিত হয়েছে, যা মূলত দেশের আপামর জনগণের ঐক্যের প্রতিফলন। এই ঐক্য দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লাল কার্ড দেখাবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে বাংলাদেশ জিতবে, আর ‘না’ ভোট জিতলে দেশ পিছিয়ে পড়বে।

যুবসমাজের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান যুবসমাজ পুরোনো ও ব্যর্থ রাজনীতি আর দেখতে চায় না। গত ৫৪ বছরে যে রাজনীতি দেশকে অন্ধকার গলিতে ঠেলে দিয়েছে এবং অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল করেছে, সেই রাজনীতির পুনরাবৃত্তি তারা চায় না বলেও মন্তব্য করেন তিনি।

দল নির্বাচিত হলে জনপ্রতিনিধিদের জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচিত প্রতিনিধিরা কখনো সম্পদের পাহাড় গড়বে না। প্রতিবছর তাদের ও তাদের স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে হবে। পাশাপাশি যুবসমাজকে বেকার ভাতা নয়, সম্মানজনক কাজ দিতে চান তিনি। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন জামায়াতের আমির।



ফেসবুক কর্নার