June 3, 2026, 11:08 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

কোম্পানীগঞ্জে পাথর লুট ঠেকাতে বসানো লোহার বেষ্টনী উধাও, পুলিশ দায়সারা!

অভয়নগর প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহাসিক শাহ আরেফিন টিলায় পাথর লুট ও গ্রামীণ রাস্তা রক্ষার জন্য প্রশাসনের বসানো লোহার বেষ্টনী রাতের আঁধারে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসন ও কর্মকর্তাদের দায়সারা মন্তব্য জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, পাড়ুয়া আলুগাঠ এলাকায় রাস্তার দুই পাশে ভারী যানবাহন রোধে বসানো লোহার বেষ্টনীটির কোনো অস্তিত্ব নেই। ফলে টিলাটি অরক্ষিত হয়ে পড়েছে এবং ভারী যানবাহনের চলাচলে স্থানীয় সড়ক আবারও ভাঙছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, “আমি এ বিষয়ে অবগত নই।” পরে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুলের সঙ্গে যোগাযোগ করলে তিনিও একই মন্তব্য করেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনের দিকে উল্লেখ করেছেন।
স্থানীয় ইউপি সদস্য লিটন আহমেদ জানিয়েছেন, নির্বাচনের দিন রাত পর্যন্ত বেষ্টনীটি যথাস্থানে ছিল, কিন্তু পরদিন সকালে সেটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার হদিস পাওয়া যায়নি। তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে পুনরায় বেষ্টনী বসানোর চেষ্টা করছেন।
উল্লেখ্য, শাহ আরেফিন টিলার নিচে উন্নতমানের পাথর রয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাথরখেকো চক্র ইতোমধ্যে টিলার প্রায় ৮৫ শতাংশ মাটি ও পাথর কেটে সাবাড় করেছে। বেষ্টনী না থাকায় গভীর রাতে আবারও পাথরবাহী ট্রাক্টর ও ভারী যানবাহনের চলাচল শুরু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ঐতিহাসিক টিলা ও রাস্তা রক্ষা পায় এবং পাথর লুট রোধ করা যায়।



ফেসবুক কর্নার