June 4, 2026, 12:10 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

ডিবি দক্ষিণের অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামে ডিবি দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে প্রবাসীর ছিনতাই হওয়া প্রায় ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার ও স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ১৪ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফিরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে খুলশী থানাধীন ওয়াসিম আকরাম এক্সপ্রেসওভারের ওপর ডিবি পরিচয়ে একটি সংঘবদ্ধ চক্র প্রবাসী শফিউল আলমের গতিরোধ করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়েরের পর থানা পুলিশ ও ডিবি দক্ষিণ ছায়া তদন্ত শুরু করে।
ডিবি দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিশেষ টিম ১৯ ফেব্রুয়ারি কোতোয়ালী থানাধীন কাজির দেউরি এলাকা থেকে মো. সোহেল ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের একটি জুয়েলার্স দোকানে অভিযান চালিয়ে উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরীকে ছিনতাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হাটহাজারী বাজারের আরেকটি দোকান থেকে ৬৯ দশমিক ৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চক্রটি বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই করত এবং জুয়েলার্সের মাধ্যমে স্বর্ণ বিক্রি করত। গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার