June 24, 2026, 5:35 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রামের পটিয়ায় শীতার্ত মানুষের পাশে পটিয়া ব্লাড ফাউন্ডেশন

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ার বিভিন্ন স্পটে ছিন্নমূল, ভবঘুরে ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এতে পটিয়া ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ সোলাইমান এবং এডমিন মোছাম্মদ ঝিনুক, শহিদুল ইসলামের তত্ত্বাবধানে টিম ভিত্তিক বিতরণে প্রধান সমন্বয়ক ছিলেন সাংবাদিক এস.এম. এ জুয়েল। সহ-সমন্বয়ক ছিলেন ব্যাংকার মোঃ হোসাইন। এছাড়াও ফাউন্ডেশনের সিনিয়র সদস্যরা—সাইমুন শাকিল, জাহিদুল ইসলাম, আশিক চৌধুরী, নূর হোসেন, হাবিবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ ইসমাইল, ফাহাদ আহমেদ, আফরিন, মেহেরুন্নেসা মনি, পারভীন চৌধুরী, তানাস চৌধুরী ও সাবরিনা—উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ কার্যক্রম পটিয়া আদর্শ স্কুল মাঠ থেকে শুরু করে পটিয়া রেলস্টেশন, শহীদ ছবুর রোড, পটিয়া মেডিকেল সংলগ্ন এলাকা এবং পটিয়ার বিভিন্ন জনবহুল স্থানে সম্পন্ন করা হয়।
পটিয়া ব্লাড ফাউন্ডেশন ইতিমধ্যে মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, “মানবতার কল্যাণে এগিয়ে আসুন, রক্তদানে অংশ নিন।” তারা রক্তদানসহ মানবিক কাজে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।



ফেসবুক কর্নার