May 14, 2026, 3:31 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন আলোচনায় রেনজিনা আহমেদ প্রিয়াংকা

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করেছে। সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই অনুষ্ঠিত হতে পারে। রাজনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে, এর মধ্যে বিএনপি জোটের ভাগে প্রায় ৩৭টি আসন পড়তে পারে। এসব আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে দলীয় পর্যায়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে।
আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মোল্লাহাট উপজেলা আহ্বায়ক পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা।
দলীয় সূত্রে জানা গেছে, তিনি বিগত সরকারের সময় বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং হামলা-মামলার শিকার হয়েছেন। পাশাপাশি নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিয়ে নারীদের সঙ্গে উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের মতে, তার সক্রিয় ভূমিকা বিএনপি প্রার্থীদের বিজয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মোল্লাহাট উপজেলা বিএনপির এক নেতা বলেন, “রেনজিনা আপা দলের আন্দোলন-সংগ্রামে সবসময় সামনের সারিতে ছিলেন। স্থানীয় ও কেন্দ্রীয় কর্মসূচিতে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারী নেতৃত্ব হিসেবে তিনি অনেকের কাছে অনুকরণীয়।”
স্থানীয়দের মতে, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে এবং সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি বাগেরহাট অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, “আমি দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। দলের নেতৃত্বের প্রতি অনুগত ছিলাম। আমার কাজের মূল্যায়ন দল করবে বলে বিশ্বাস করি।”



ফেসবুক কর্নার