June 4, 2026, 7:17 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

নবনির্বাচিত প্রতিমন্ত্রীর অংশগ্রহণে রামপালে মহান শহীদ দিবস পালিত

আরিফ হাসান রামপাল বাগেরহাট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রামপালে পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রামপাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির অধিকার আদায়ের প্রথম সোপান এবং ভাষা শহীদদের আত্মত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। মাতৃভাষার মর্যাদা রক্ষা জাতীয় দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং রামপাল প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।



ফেসবুক কর্নার