June 25, 2026, 8:45 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা : প্রতিমন্ত্রী ইশরাক

অভয়নগর প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সব নাগরিক সমান অধিকার ভোগ করবেন— এটাই স্বাধীনতার মূল চেতনা। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে সব সময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াইটা ছিল। বিগত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করা হয়েছিল।

ইশরাক হোসেন বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম-খুন-হত্যার রাজ্য বানিয়েছিল। কিন্তু আজকে নির্বাচনের মাধ্যমে স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরেছি। একটি নির্বাচিত সরকার পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে। একেক অঞ্চলের মানুষের, একেক শ্রেণি-পেশার মানুষের একেক প্রত্যাশা।



ফেসবুক কর্নার