May 14, 2026, 3:31 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

কাউনিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: বিএনপিকে আখতার হোসেনের হুঁশিয়ারি

অভয়নগর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, বিএনপি একদিকে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলা চালাচ্ছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বিভিন্ন স্থানে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেনের অভিযোগ, নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার অনুসারীরা শাপলা কলি প্রতীকের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হারাগাছ পৌরসভার বালারঘাট খামার, বানিয়ার তেপতি ও দালালহাটখোলা এলাকায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। হামলাকারীরা আসবাবপত্র, টেলিভিশন, ওয়াশিং মেশিন ও মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে এনসিপি নেতা বলেন, দীর্ঘ ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে একযোগে কাজ করা হলেও এখন বিরোধী দলের ওপর একই ধরনের আচরণ করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, প্রাণভয়ে শাপলা কলির নেতাকর্মীরা গত ১০ দিন ধরে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে ছিলেন এবং তার উপস্থিতিতে তারা বাড়িতে ফেরেন।
পরিদর্শনকালে তিনি পুলিশের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তরা শিগগিরই মামলা করবেন বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে বলেন, পুনরায় হামলা হলে তার দায় বিএনপি ও পরাজিত প্রার্থী এমদাদুল হক ভরসাকে নিতে হবে।
এ সময় এনসিপি হারাগাছ পৌর শাখার সমন্বয়কারী আরাফাত হোসেন, স্থানীয় নেতা সুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার