June 24, 2026, 2:58 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কমলগঞ্জে হাজী মুজিবকে গণসংবর্ধনা, হাসপাতাল পরিদর্শনে রোগীদের খোঁজখবর

অভয়নগর প্রতিবেদক

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের বিএনপি নেতা ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় পৌঁছালে তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কমলগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবের আমেজ দেখা যায়। অনেকেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পরে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের নুরজাহান মোড়ে পৌঁছালে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে খোশালপুরস্থ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে হাজী মুজিব বলেন, “এই ভালোবাসা কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের। তাদের প্রত্যাশা পূরণে উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব।”
বিকেলে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন। এ সময় মৌলভীবাজার জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, তার এ সফর দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।



ফেসবুক কর্নার