June 3, 2026, 11:45 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে এমপি গাজী এনামুল হক, রোগীদের খোঁজখবর ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

Reporter Name

যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং রোগীদের খোঁজখবর নেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে তিনি প্রতীকীভাবে ঝাড়ু হাতে নেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালের সেবার প্রতি আস্থা না হারায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
হাসপাতাল পরিদর্শন শেষে এমপি গাজী এনামুল হক মণিরামপুর পৌরসভার গাংড়া উত্তরপাড়া এলাকায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মণিরামপুরকে উন্নয়নমুখী ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাহেরপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “নির্বাচন শেষ, এখন সময় উন্নয়নের। আপনাদের সেবা করাই আমার প্রধান দায়িত্ব।”
তার এ জনসম্পৃক্ত কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।



ফেসবুক কর্নার