June 24, 2026, 3:01 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

নবাবগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ফতেপুর মাড়াষ এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ কবির (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নবাবগঞ্জ-বিরামপুর আঞ্চলিক সড়কের গোলাপগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ কবির উপজেলার ফতেপুর মাড়াষ গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তিনি মোটরসাইকেলযোগে বিরামপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফিরোজ কবিরের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল চত্বর ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, ওই সড়কে অতিরিক্ত গতি ও অসতর্কভাবে যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়কটিতে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও ট্রাফিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার