June 3, 2026, 11:10 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জামালগঞ্জে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, নৌকা জব্দ

অভয়নগর প্রতিবেদক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চানপুর বাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জামালগঞ্জ থানার এসআই সুব্রতের নেতৃত্বে পুলিশের একটি দল সন্দেহভাজন একটি নৌকায় তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—নরসিংদী জেলার বায়পুরা উপজেলার লক্ষীপুর গ্রামের ফকর মিয়ার ছেলে রানা সরকার (২৮) এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. শাহজাহান (৩৮)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা ইঞ্জিনচালিত নৌকাটি মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অভিযানটি পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ আরও জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার