June 25, 2026, 7:17 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

পরাজিত নয়, ঢাকা উত্তর সিটিতে জামায়াতের নতুন মুখ দেখতে চায় তৃণমূল

অভয়নগর প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিকভাবে সচেতন দেশের ভোটাররা। এর প্রভাব পড়তে পারে স্থানীয় সরকার নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আলোচনা শুরু হয়েছে স্থানীয় নির্বাচন নিয়ে। প্রথমেই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আলোচনা শুরু হয়েছে, জামায়াত থেকে কে প্রার্থী হয়ে আসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে? বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন পর্যন্ত কারও নাম ঘোষণা না করা হলেও নিজ উদ্যোগে কাজ শুরু করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমির সেলিমউদ্দীন। তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। ইতোমধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজও চালু করে দিয়েছেন তিনি। সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত থেকে প্রার্থিতা নিশ্চিত না করার পরও এলাকায় পরাজিত হয়ে নিজ উদ্যোগে উন্নয়ন কাজ করাকে অনেকেই স্বাভাবিকভাবে নিচ্ছেন না। জানা গেছে সিলেটের বিভিন্ন স্তরের নেতা ও ব্যবসায়ীদের মাধ্যমে কেন্দ্রে প্রার্থী হিসেবে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করছেন তিনি। ঢাকা উত্তর সিটিতে তার এ সম্ভাব্য প্রার্থিতা হওয়া নিয়ে সংগঠনের ভিতরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

উত্তর সিটির ভোটারদের প্রত্যাশা—জামায়াত এমন একজন প্রার্থী দেবে, যিনি নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত পর্যন্ত সবার সঙ্গে সহজে মিশতে সক্ষম। তবে সেলিম উদ্দীনকে উচ্চবিত্ত মহলেই স্যুট-কোট পরে চলাফেরায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা যায়।



ফেসবুক কর্নার