June 4, 2026, 12:07 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৮৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি), লোগাং জোন।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার করল্যাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ৮৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জব্দকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তারা উল্লেখ করেন।



ফেসবুক কর্নার