June 25, 2026, 10:15 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বায়তুন নুর কমপ্লেক্সে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইসলামী আন্দোলন নগর নেতৃবৃন্দ

অভয়নগর প্রতিবেদক

খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন নুর মসজিদ কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।
সোমবার রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে কমপ্লেক্সের একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়। পরদিন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন সংগঠনের নেতারা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, সেক্রেটারি মুফতী ইমরান হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ব্যবসায়ীরা বাজারের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
নেতারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা আসন্ন রমজান মাসে ব্যবসায়ীরা যেন নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য দোয়া ও সহযোগিতার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার