June 4, 2026, 6:05 am
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

রাজশাহী মহিলা দলের নেতা জুবাইদা খানম রিতা: নারী ও শিশু উন্নয়নে নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চাই

অভয়নগর প্রতিবেদক

রাজশাহী মহানগর মহিলা দলের সহসভাপতি ও সাবেক যুগ্ম সম্পাদক জুবাইদা খানম রিতা বলেন, তিনি দেশের নারী ও শিশুদের উন্নয়নে নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চান। বিএনপি’র রাজপথ ও আন্দোলনে দীর্ঘদিন সক্রিয় থাকা রিতা বলেন, দল বিরোধী চাপে ও মামলা-হামলার মধ্যেও তিনি সংগঠনের সঙ্গে ছিলেন। বর্তমানে বিএনপি দেশের নেতৃত্বে থাকায় তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রার্থনা করছেন।
রিতা জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের নেতা মিজানুর রহমান মিনুর দিকনির্দেশনায় তিনি কাজ করতে চান। তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নারীদের প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্রনৃগোষ্ঠীর পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে বিশেষ মনোযোগ দেবেন। এছাড়া অল্প বয়সে বিয়ে দেওয়া গরীব কিশোরী ও নারীদেরও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
রিতা আরও বলেন, রাজশাহীতে বর্তমানে চারজন বিএনপির সংসদ সদস্য দায়িত্বে আছেন এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাদের মেন্টর হিসেবে রয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, দলের নেতৃবৃন্দ তাঁকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের জন্য দীর্ঘমেয়াদি, টেকসই উন্নয়ন কার্যক্রম চালানোর সুযোগ দেবেন।



ফেসবুক কর্নার