May 14, 2026, 1:09 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

ইসলামী আন্দোলন খুলনা মহানগর মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২ টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, পরিচালনা করেন সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল মজিদ এবং খুলনা মহানগর ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতী গোলামুর রহমান।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মোজাফ্ফর হোসাইন, মুফতী মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া প্রমুখ। এছাড়া ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকগণও উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৩ রমজান, ১৩ মার্চ শুক্রবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর-এর ইফতার মাহফিল এবং অন্যান্য সার্বিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।



ফেসবুক কর্নার