June 4, 2026, 12:07 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সামাজিক ও মানবিক কাজে হতদরিদ্রের পাশে সিন্দুকছড়ি জোন

বি এম বাশার

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় আজ ২৬শে ফেব্রুয়ারি বৃহস্পতি বার সিন্দুকছড়ি জোন সমাজ কল্যাণে সহায়তার অংশ হিসাবে গরিব কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন, পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্রয় অক্ষম ব্যক্তিদের মাঝে ইফতারী ও সেহেরী সামগ্রী বিতরণ, দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা, সম্প্রীতি উন্নয়নে দুইটি স্পোর্টিং ক্লাবকে ক্রিয়া সামগ্রী, খেলাধুলাতে উৎসাহ দিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের মেয়ে ফুটবল দল নিয়ে বিশাল প্রীতি ম্যাচ , বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রয়োজনীয়তায় নগদ অর্থ প্রদান, বিভিন্ন এলাকায় চারটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন সিন্দুকছড়ি জোন।

 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে: কর্নেল মোঃ ইসমাইল সামস আজিজি, পিএসসি,জি, এবং সিন্দুকছড়ি জোনের অন্যান্য অফিসার বৃন্দ।

 

এ সময় জোন অধিনায়ক উপস্থিত সকলকে দলমত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা বজায় রেখে বসবাসের পরামর্শ দেন এবং সকলের সহযোগীতা কামনা করেন।



ফেসবুক কর্নার