May 14, 2026, 1:09 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবনে এক জেলে আটক

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবন-এর পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন মোছের খালী খাল এলাকায় নিয়মিত টহল অভিযানে বিষের বোতলসহ এক জেলেকে আটক করেছে বন বিভাগ।
আটক ব্যক্তি কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের ইমান আলী গাজীর ছেলে আনারুল গাজী।
বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলীর নেতৃত্বে একটি টহল দল মোছের খালী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে অবস্থানকালে তাকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি ‘কট ১০ ইসি’ বিষের বোতল জব্দ করা হয়।
এছাড়া একটি নৌকা, একটি ভেশালি জাল, একটি খাল পাটা জালসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ুলী জানান, সুন্দরবনের জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বন কর্মকর্তারা বলেন, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড সুন্দরবনের জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার