June 25, 2026, 12:32 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

ঝিনাইদহে প্রস্তাবিত রেলপথ নিয়ে ডিসি অফিসে আইনমন্ত্রীর সভা

অতনু বিশ্বাস

মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার পোড়াদহ পর্যন্ত প্রস্তাবিত রেলপথ প্রকল্পের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
সভায় মন্ত্রী জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং বিচারিক সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়া এবং জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকার। একই সঙ্গে প্রস্তাবিত রেলপথ প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
প্রকল্পের সম্ভাব্য রুট অনুযায়ী রেললাইনটি মাগুরা থেকে শুরু হয়ে ঝিনাইদহ শহর, গাড়াগঞ্জ বাজার ও ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে কুষ্টিয়ার পোড়াদহ জংশনে যুক্ত হবে। স্থানীয়দের প্রত্যাশা, রেলপথ চালু হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষার্থীদের যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আসবে। সংশ্লিষ্টরা আশা করছেন, পরবর্তী ধাপগুলো দ্রুত সম্পন্ন হলে প্রকল্পটির বাস্তব কাজ শুরু হবে।



ফেসবুক কর্নার