June 25, 2026, 12:31 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা

মোংলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

মোংলার সাহেবেরমেঠ গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এমপি। এই খাল খনন প্রকল্প বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, কৃষি পুনরুজ্জীবন ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি ছিলেন মোংলা সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, সামাজিক বন কর্মকর্তা মোঃ সাহিন কবির, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর আছাদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় রক্ষা করতে হবে। নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সিএনআরএস নবপল্লব প্রকল্পের উদ্যোগে এই খাল পুনঃখনন কর্মসূচির আওতায় মোংলায় প্রথম পর্যায়ে ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। খালগুলো হলো মাদুরপাল্টা খাল, ভোলা খাল, পালেরখন্ড খাল, বেনীরখন্ড খাল, ঘোপেরহাট খাল, মালগাজি খাল এবং মাকোড়ঢোন আবাসন এলাকার পুকুর। এই প্রকল্পের মাধ্যমে ২,০৫০ পরিবার উপকৃত হবে এবং ৩,০০০ একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিএনআরএসের উপজেলা সমন্বয়কারী নুসরাত জাহান, উপজেলা বিএনপির নেতা ও স্থানীয় অন্যান্য সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অনুষ্ঠানের শেষ দিকে কোদাল দিয়ে মাটি খুঁড়ে এবং বেলুন উড়িয়ে খাল পুনঃখনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।



ফেসবুক কর্নার