June 25, 2026, 10:15 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

যশোরে রিকন্ডিশন মোটরসাইকেলের সাপ্তাহিক হাটের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

যশোর সদরের মুরলী মোড়ের আনোয়ার হাজী মার্কেটের সামনে রিকন্ডিশন মোটরসাইকেলের একটি সাপ্তাহিক হাটের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাট মালিক মোঃ জুয়েলসহ স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দক্ষিণাঞ্চলের পরিচিত মোটর মিস্ত্রি মোহাম্মদ কচি (মিস্ত্রি) ঘোষণা দেন যে প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিয়মিতভাবে এই মোটরসাইকেল হাট পরিচালিত হবে।
তিনি জানান, ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। হাটকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন আয়োজকরা। কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে যশোরে পুরনো ও রিকন্ডিশন মোটরসাইকেল কেনাবেচার একটি নির্দিষ্ট ও সংগঠিত বাজার গড়ে উঠবে।
সার্বিক যোগাযোগ:
০১৭১৫-৫৮৫৫৪৪
০১৪০৭-৬৩২৮২৯



ফেসবুক কর্নার