June 24, 2026, 3:23 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

গ্রামে আলো ছড়ালেন ক্রিকেটার তামিম ইকবাল, নিজ খরচে নির্মাণ করলেন মসজিদ

জামাল উদ্দিন নাটোর প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক কাজের মাধ্যমেও মানুষের ভালোবাসা অর্জন করে চলেছেন। এবার তার উদ্যোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন পাকা মসজিদ, যার পুরো ব্যয় বহন করেছেন তিনি নিজেই।
হালতিবিল ও বারনই নদীর পাশের এই প্রত্যন্ত গ্রামে দীর্ঘদিন ধরে একটি উপযুক্ত মসজিদের অভাব ছিল। স্থানীয় মুসল্লিদের দূরে গিয়ে নামাজ আদায় করতে হতো। শুরুতে সেখানে ছনের বেড়া ও টিনের চালের একটি ছোট মসজিদ ছিল। এলাকাবাসী বহুবার পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও অর্থাভাবে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এমনকি এক পর্যায়ে সংগ্রহ করা অর্থ আত্মসাতের ঘটনাও ঘটে।
চার বছর আগে জাতীয় দলের সতীর্থ তাইজুল ইসলাম-এর সঙ্গে এ বিষয়ে কথা বলেন তামিম। পরে তাইজুল তার বাবার মাধ্যমে এমন একটি গ্রামের খোঁজ করেন, যেখানে মসজিদের প্রয়োজন ছিল অত্যন্ত জরুরি। সবদিক বিবেচনা করে হাঁপানিয়া গ্রামকেই বেছে নেওয়া হয় এবং তামিম নিজের অর্থায়নে পাকা মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করেন।
বর্তমানে নতুন মসজিদে গ্রামের মানুষ নিয়মিত নামাজ আদায় করছেন স্বাচ্ছন্দ্যে। স্থানীয়রা জানান, এই উদ্যোগ তাদের জীবনে এক নতুন আলোর সঞ্চার করেছে। তারা তামিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাঠের বাইরে এমন মানবিক উদ্যোগের মাধ্যমে তামিম ইকবাল সমাজের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।



ফেসবুক কর্নার