May 14, 2026, 10:32 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

গোয়াইনঘাটের জাফলংয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান: পেলোডার ও ট্রাক জব্দ, আটক ২

অভয়নগর প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দু’জনকে আটক, দুটি পেলোডার, একটি ট্রাক ও বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটক দু’জনকে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে রোববার (১ মার্চ) দুপুরে জাফলং-এর লাখেরপাড় ও পাগলা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
অভিযান চলাকালে বালু লোড-আনলোডের সময় দুটি পেলোডার, একটি ট্রাক এবং প্রায় ৪০০ ঘনফুট বালু জব্দ করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলন সাইটে ব্যবহৃত পাঁচটি মেশিন ধ্বংস করা হয় বলে প্রশাসন জানিয়েছে।
এ সময় গোয়াইনঘাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, আইনি নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমি ও বসতভিটা ধ্বংস করে বালু উত্তোলনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার