June 25, 2026, 10:16 am
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ মোড় দখলদারিত্বে বিপর্যস্ত; দ্রুত উচ্ছেদের দাবি

অভয়নগর প্রতিবেদক

সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক দিবা-নৈশ কলেজ মোড় বর্তমানে অবৈধ দখল, ভাঙাচোরা স্থাপনা ও যানজটের কারণে চরম ভোগান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা অভিযোগ করেছেন, রাস্তার ওপর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ দুটি দোকানঘর জনসাধারণের চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।
অভিযোগ অনুযায়ী, মোড়ে অবস্থিত শান্ত স্টোর স্বত্বাধিকারী হায়দার এবং মদিনা ইউনানী আয়ুর্বেদ চিকিৎসালয় মালিক কামরুলের দোকানঘর দুটি অবৈধভাবে রাস্তার ওপর নির্মিত ও বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে। ফলে সড়কের পরিধি সংকুচিত হয়ে বড় যানবাহন, বিশেষ করে ট্রাক ঘোরার সময় প্রায়ই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, মোড়ের আশেপাশে সাতক্ষীরা দিবা‑নৈশ কলেজ, সাতক্ষীরা ল কলেজ, জনতা ব্যাংক ও একটি মসজিদ থাকায় প্রতিদিনই এখানে ব্যাপক জনসমাগম হয়। বিশেষ করে কলেজে ভর্তি, ক্লাস ও পরীক্ষার সময় শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া পর্যাপ্ত জায়গা না থাকায় ভ্যান ও ইজিবাইক সড়কের ওপর দাঁড়িয়ে থাকে, যার ফলে প্রতিদিন দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা জেলা প্রশাসক সাতক্ষীরা ও পৌর প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, জনস্বার্থে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, মোড়টি যানজটমুক্ত ও নিরাপদ রাখতে অবিলম্বে অবৈধ দোকানঘর ভেঙে সড়ক সম্প্রসারণ করা প্রয়োজন, অন্যথায় জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।



ফেসবুক কর্নার