June 4, 2026, 12:09 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মাটিরাঙ্গায় জলপাহাড় সংলগ্ন এলাকায় মাদক সেবন: ৩ যুবককে কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পর্যটন এলাকা জলপাহাড় সংলগ্ন একটি পরিত্যক্ত রেস্টহাউজে অভিযান চালিয়ে মাদকসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০২ মার্চ) বিকেল আনুমানিক ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জলপাহাড় সংলগ্ন পরিত্যক্ত রেস্টহাউজ এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের আসর বসেছে। খবর পেয়ে দ্রুত সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩ জনকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। জননির্জন এলাকা হওয়ায় পরিত্যক্ত স্থাপনাটি তারা নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটক ব্যক্তিদের অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিক রায় প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক প্রত্যেককে অর্থদণ্ডসহ ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দণ্ডপ্রাপ্তদের সাজা কার্যকরের জন্য দ্রুত জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার