June 3, 2026, 11:09 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

অভয়নগর প্রতিবেদক

দোল পূর্ণিমা বা দোলযাত্রার কারণে আজ মঙ্গলবার (৩ মার্চ) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রীবাহী চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতের সরকারি ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “বন্দর ও কাস্টমস হাউসের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।”
ভারতের পেট্রাপোল সি অ্যান্ড এফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দোল পূর্ণিমা বা ‘হোলি’ উৎসব উপলক্ষে সি অ্যান্ড এফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক এবং ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় চলে গেছেন।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মনিবুর রহমান জানান, একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ থাকায় সরকারের রাজস্ব আয় থেকে প্রায় ১৮ কোটি টাকা বঞ্চিত হচ্ছে।



ফেসবুক কর্নার