June 24, 2026, 4:26 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রামে ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, সরকারের নারীর ক্ষমতায়নের অঙ্গীকার

সাগর বড়ুয়া চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ‘অদম্য নারী পুরস্কার-২০২৫’ প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নারীর ক্ষমতায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের স্বনির্ভর, আত্মপ্রত্যয়ী ও দক্ষ জনসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয় এবং মেয়েদের এইচএসসি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নারীর ক্ষমতায়নে নতুন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে তিনটি ক্যাটাগরিতে চারজন নারীকে ফুল, ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা পাওয়া নারীরা নিজেদের সংগ্রাম ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নাজিমুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের অদম্য নারী পুরস্কার কর্মসূচির অতিরিক্ত পরিচালক মো. মনির হোসেন। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় পরিচালক (উন্নয়ন) নুসরাত সুলতানা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-পরিচালক আতিয়া চৌধুরী।
বক্তারা বলেন, নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



ফেসবুক কর্নার