May 14, 2026, 10:31 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সিএমপি উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৪ লাখ টাকার সহায়তা

সাগর বড়ুয়া চট্টগ্রাম

সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পুলিশ সদস্যদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে Bangladesh Road Transport Authority (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড। Chattogram Metropolitan Police (সিএমপি)-এর তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১ জন সিভিল গাড়িচালক ও ১৭ জন পুলিশ সদস্য—মোট ১৮ জনের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম। বক্তব্যে তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ঝুঁকির মুখে পড়া সদস্যদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের সহায়তা শুধু আর্থিক সমর্থনই নয়, বরং বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ উদ্যোগের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ড সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ অক্টোবর সরকারি দায়িত্ব পালনকালে সংঘটিত একটি সড়ক দুর্ঘটনায় এসব সদস্য আহত হন। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা মঞ্জুর করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ এবং বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের বিভাগীয় পরিচালক মাসুদ আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের সহায়তায় বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার