June 3, 2026, 11:07 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ ২ জন আটক

অভয়নগর প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিকস পণ্যসহ দুইজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে বিশেষ অভিযান পরিচালনার সময় তারা সংবাদ পান, যে চোরাকারবারীরা সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বোঝাই একটি ডিআই পিকআপ গাড়ি রাধানগর বাজার হয়ে সিলেট শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
পুলিশ তিতারাই এলাকায় সন্দেহজনক ওই ডিআই পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন: ঢাকা-মেট্রো-ন-২১-৪৮০২) থামানোর সংকেত দিলে, চালক তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। এরপর উত্তর লাবু গ্রামের ফারুক আহমেদের ছেলে আব্দুল কাইয়ুম (২৯) ও ফেনাইকুনা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রামিম আহমদ (২২) কে আটক করা হয়।
তল্লাশিতে গাড়ি থেকে ১০,২৪,০০০ পিস ভারতীয় ছোট ব্যাটারি এবং ২,৩২৪ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬,৪১,৬০০ টাকা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার