June 24, 2026, 3:01 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

লক্ষ্মীপুরে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান, ৩ রেস্টুরেন্টকে জরিমানা

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে ভেজাল খাদ্য তৈরি ও বিক্রয়ের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে চন্দ্রগঞ্জ বাজারের শ্রমিক হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা, এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা। অভিযানে দেখা গেছে, নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়া, সহ বিভিন্ন অনিয়মে প্রতিষ্ঠানগুলো জড়িত।
যৌথ অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তাসুমধু চক্রবর্ত্তী প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার ও মো. আবিদ আহসান খান আকাশ; বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব; নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম (সদর) ও মোছা. ছায়ফুন্নেসা (রামগঞ্জ)।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার