July 1, 2026, 5:25 pm
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা ১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান

ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা প্রদান করলো বাংলাদেশ সেনাবাহিনী

বি এম বাশার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী, ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বুধবার (৪ মার্চ) মুড়াপাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায় কর্তৃক আয়োজিত “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানে সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। এই অনুষ্ঠানকে সফলভাবে বাস্তবায়নে সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনী নগদ অর্থ প্রদান করে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে।
উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী ও ক্যাপ্টেন মোঃ আসিফ বিন ফারুক, যারা অনুষ্ঠান পরিদর্শন করেন এবং আয়োজকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত। এই ধরনের উদ্যোগ পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা করা হয়।
স্থানীয় আয়োজকরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার