May 14, 2026, 10:30 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

আধ্যাত্মিক নগরী সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা দেখা দিয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে সিলেটে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে অংশ নিতে আসেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ইফতার শেষে তারা হযরত শাহজালাল (রহ.) মাজারে তারাবির নামাজ আদায় করতে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, নামাজ শেষে নেতাকর্মীরা মাজার প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে সারজিস আলম নারী এবাদতখানার ছাদে উঠে ‘দিল্লি না সিলেট, সিলেট সিলেট’ ও ‘আজাদি না গোলামি, আজাদি আজাদি’—এ ধরনের রাজনৈতিক স্লোগান দেন।
সিলেটের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা সিলেটে এলে প্রথমেই মাজার জিয়ারত করেন। তবে মাজারের পবিত্রতা রক্ষার্থে সেখানে মিছিল বা রাজনৈতিক স্লোগান দেওয়ার কোনো নজির নেই। স্থানীয়দের মতে, এনসিপি নেতাদের এই আচরণ মাজারের আদব ও সুফি ঐতিহ্যের পরিপন্থী।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম বলেন, দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, মাজার জিয়ারতের সময় কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দেয়—এমন নজির আগে ছিল না। সংস্কৃতিকর্মী শামসুল বাসিত শেরো অভিযোগ করেন, স্লোগানের সময় মসজিদের ভেতরে তারাবির নামাজ চলছিল, যা ইবাদতকারীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে।
সাধারণ নাগরিক ও ভক্তদের দাবি, মাজার কোনো রাজনৈতিক কর্মসূচির স্থান নয়। পবিত্র এই স্থানের গাম্ভীর্য বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে এ বিষয়ে এনসিপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার