June 3, 2026, 11:10 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

রাঙামাটিতে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা

অভয়নগর প্রতিবেদক

রাঙামাটিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হকের নেতৃত্বে বিকেল প্রায় ৫টার দিকে সদর উপজেলার দক্ষিণ কালিন্দীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় মো. দেলোয়ার হোসেন খোকন (৪৪) নামে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চম্পকনগর এলাকার হ্যাপির মোড়ের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ, যা জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া খোকনের বিরুদ্ধে রাঙামাটি ও চট্টগ্রাম জেলায় মোট আটটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



ফেসবুক কর্নার