June 8, 2026, 9:03 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

হরিরামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল ১৪ দোকান, আহত ১ আব্দুর রাজ্জাক

অভয়নগর প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল প্রায় ১১টার দিকে বাজারের একটি ডিজেল তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা যায়, ব্যবসায়ী মিন্টু দত্তের মালিকানাধীন ওই দোকানে ডিজেল তেলের পাশাপাশি গ্যাস সিলিন্ডারসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অল্প সময়ের মধ্যেই আগুন বাজারের কয়েকটি সারিতে ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ১৪টি দোকান মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায় এবং কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় দোকান মালিক মিন্টু দত্তের ভাই বিল্টু দত্ত আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, অগ্নিকাণ্ডে ১৪টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি। এতে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।



ফেসবুক কর্নার